ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিমান বিধ্বস্তে আহতদের নিয়ে যাবে মেট্রোরেলে রিজার্ভ বগি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের বহনের জন্য মেট্রোরেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে। সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।


পুলিশ সদর দফতরের বরাতে গণমাধ্যম জানায়, আহতদের দ্রুত পরিবহনের জন্য মেট্রোরেলের সামনের দিক থেকে দ্বিতীয় বগি, অর্থাৎ নারী বগির পরের বগিটি রিজার্ভ রাখা হয়েছে।আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।


এই ঘটনায় ১৯জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।


ads
ads
ads

Our Facebook Page

↑